Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালীর যুব উন্নয়ন সংগঠনের সৌজন্যে সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার (সামাজিক প্ল্যাটফর্ম) সরকারী নিবন্ধনকৃত যুব সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ই এপ্রিল সোমবার বিকেলে সংগঠনের নিজস্ব অফিসে সভাপতি চিকিৎসক রেহেনা আকতার কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিতি থেকে মতামত ব্যক্ত করেন- সংগঠনের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর, প্রচার প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ রিয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল খালেক।

সভায় ইউনিয়ন ভিত্তিক নিবন্ধনকৃত আরেকটি পোকখালী সামাজিক যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দরা যুব ঐক্য পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শিক্ষার্থী জান্নাতুন নুরী,

সাধারণ সম্পাদক শিক্ষার্থী মোহাম্মদ নূর, প্রচার সম্পাদক মুসলিম মোহাম্মদ হানিফ।

সভায় যুব ঐক্য পরিবারের আয়োজনে কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে শিক্ষাঙ্গন ভিত্তিক সচেতনতা সমাবেশের মতোই মহৎ কর্মসূচিতে একাত্মতা পোষন করেছেন যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দরা। সামাজিক কর্ম কান্ডে সংগঠনের সাথে তারাও নানাভাবে এগিয়ে আসবেন বলে আশ্বস্ত করেন।

এদিকে সামাজিক ক্ষেত্রেই ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে একে অপরের সাথে যোগা যোগ রক্ষার মাধ্যমে মানবিক ও সামাজিক কাজ কর্ম করার প্রতি দুই নিবন্ধনকৃত সংগঠনের নেতৃ বৃন্দরা একমত হন। মেঘের গর্জন আর প্রচন্ড বাতাসকে উপেক্ষা করে সামাজিক বন্ধনে এক ধাপ এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি রেহেনা আকতার কাজল।

এই সভায় যুব ঐক্য পরিবারের নিষ্ক্রিয় কার্যকরী কমিটির দায়িত্বশীলদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, সংগঠনের রুলস মেনে যারা ফি:সহ ফরম জমা দিয়েছেন তাদের টিশার্টসহ আইডি কার্ড করার বিষয়ে গুরুত্বারোপ ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা সমাবেশ কর্মসূচি করার সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!