নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে এ সরঞ্জাম পাঠানো শুরু হয়। সার্বিক কার্যক্রম তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।
তিনি জানান,ভোট কক্ষ ২১৬ টি, মোট জনবল সংখ্যা ৬৮৪ জন। অস্থায়ী কক্ষ ১৬টি। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দু’জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন। রেব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সংখ্যা হচ্ছে সাত শতাধিক।
তিনি আরো জানান, নির্বাচনে বিজিবি ও সেনা বাহিনীর ৫টি করে প্লাটুন দায়িত্ব পালন করবেন। সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছে ৩৬টি কেন্দ্রে। এছাড়া ৬টি ড্রোন দিয়ে প্রতি ইউনিয়ন পর্যবেক্ষণ করা হবে।
ইউএনও বলেন, প্রশিক্ষিত অতিরিক্ত ৫ পার্সেন্ট জনবল প্রস্তুত রাখা হয়েছে। যখন যেখানে প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে।
তাঁর মতে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র সংখ্যা ১৫ টি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ নির্বাচনে
পুলিশের ১০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন।
জাতীয় গোয়েন্দা নিরাপত্তা বিভাগের সদস্য আলকাশ আহমদ জানান, নির্বাচনে মোট ২৯টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।
এছাড়া এন এস আই, ডিজি এফ আই, ডি এস বি, এসবি, আর্মি ইন্টিলিজেন্স, বিজিবি ইন্টিলিজেন্সসহ অন্য গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম তদারক করবেন।
ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ উজ্জল হোছাইন জানান, দুপুর একটা নাগাদ মালামাল বুঝে নিয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টজনসহ কেন্দ্রে পৌঁছেছেন।
উল্লেখ্য, ঈদগাঁও উপজেলায় এবার ভোটার সংখ্যা ৯৯, ৪১১ জন। পুরুষ ভোটার হচ্ছেন ৫৩,৭৩৩ জন এবং মহিলা ভোটার হচ্ছেন ৪৫, ৬৭৮ জন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি