নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
সাইড রোড় হয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগামী পুরবী পরিবহন সার্ভিস বাসের চাপায় ইজিবাইক চালক নিহত হয়েছে।
১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর একটার দিকে কক্সবাজার মহাসড়কের খুটাখালী গ্রামীন ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
নিহত মোঃ তারেক (২১) পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের পুত্র। তিনি পেশায় ইজিবাইক চালক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্র মতে, এদিন দুপুরের দিকে গ্রামীন ব্যাংক রাস্তা দিয়ে তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিল। পথিমধ্যে কক্সবাজারমুখী দ্রুত গামী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মালুমাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান, দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় ইজিবাইক চালক তারেক নিহত হয়। দুর্ঘটনা কবলিত বাস ইজিবাইক পুলিশী হেফাজতে নেয়া হলেও চালক-হেলপার পলাতক রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি