Logo
শিরোনাম
ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ কে ঘিরে বান্দরবানে ব্রিফিং রাজস্থলীতে কোঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পোঁছে গেছে ভোটের সরঞ্জাম। খুটাখালীতে বাস চাপায় ইসলামাবাদের ইজিবাইক চালক নিহত ঈদগাঁও থানায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে

রাজস্থলীতে কোঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পোঁছে গেছে ভোটের সরঞ্জাম।

রাজস্থলী প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজস্থলী উপজেলায় কঠোর নিরাপত্তা বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্র গুলোতে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।
রাত পোহালেই ভোট। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব মালামাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাচন অফিসার জানান, সকাল থেকে ধাপে ধাপে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার ১২টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!