• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার হড চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী ও দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে,বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা প্রদান। নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মিযানমার সিমান্তে মাইন বিস্ফোরণ নিযে আলোচনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বি এল এর আই গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঈদগাঁওর ভাদীতলায় ডাকাতের তান্ডব, মারধর ও মোবাইল লুট: এলাকাজুড়ে আতঙ্ক জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ

নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষন ও কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় ঝড়ের তীব্র বাতাসে চলন্ত সিএনজির ওপর গাছের ডাল পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন।

২৮ ( এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার পাচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুফান আলী পাড়ায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ, বয়স ৬৫, স্থানীয়ভাবে রিফুজি মোস্তাক নামে পরিচিত।

পরিবার সূত্রে জানা যায়,মংগলবার দুপুরে খাবার শেষে তিনি নিজের পানের বরজ ও রাবার নার্সারিতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফাড়িখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে

এদিকে একই দিন বিকাল আড়াই টার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে বাইশারী বাজারগামী একটি চলন্ত সিএনজির ওপর ঝড়ের তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং হাজেরা খাতুন নামে ৪০ বছর বয়সী এক নারী যাত্রী গুরুতর আহত হন।

তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক আবুল শামা,জালাল আহমদ ও আজিজুল হক জানান কালবৈশাখী ঝড়ে রবিশস্য সহ পাকা ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এছাড়া ও ফলজ বনজ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।পাকাধান পানিতে তলিয়ে গেছে। অনেকের পাকা ঘর ও মাটির ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান,তার এলাকাসহ আশপাশের এলাকায় ধান ক্ষেত মানুষের বাড়ীঘর, রাবার বাগানের গাছ আম বাগান, ক্ষেত

খামার নষ্ট হয়েছে যাহা পুষিয়ে উঠা মুশকিল।
কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকার কারনে প্রায় ২ দিনে হাজার হাজার ফ্রিজে রাখা খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। পাশাপাশি নেটওয়ার্ক না থাকার কারনে এলাকার মানুষ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগের স্বীকার হাজার ও মানুষ।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, তার ইউনিয়ে একজনের মৃত্য ঘটনা ঘটেছে, আরেক নারী গাছের ডাল পড়ে আহত সহ এলাকার ধান, বসতবাড়ি, রাস্তাঘাট, ফলজ, বনজ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা