নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার পোকখালীতে জেন্ডার সমতা, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ অক্টোবর) মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সংবেদনশীলতা তৈরি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আবু ছালাম। বক্তব্য রাখেন আজিজুল হক রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা আল আশরাফ। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমীন।‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পালস বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে আর্থিক সহায়তা রয়েছে।
ওসমান গনি ইলির পরিচালনায় অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, নারী নির্যাতন রোধ, জেন্ডার সমতা, সুশাসন প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী-পুরুষের সমতা, শিশুর অধিকার রক্ষা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।