• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ

কেশবপুরে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি সুযোগ-সুবিধা ও শিক্ষক জাতীয়করণের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড ডে মিল চালু, শিক্ষা উপকরণ প্রদান ও শিক্ষক জাতীয়করনের দাবিতে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে বুধবার বেলা বারোটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধনে মধ্যকুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ঈমান নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, অধ্যাপক তবিবর রহমান, সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, ভান্ডারখোলা দাখিল মাদ্রাসার সহ সুপার হাফিজুর রহমান, শিক্ষক ইমতিয়াজ উদ্দিন, শিক্ষক আবুল হাসান প্রমূখ।
বক্তারা অবিলম্বে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড ডে মিল চালু, শিক্ষা উপকরণ প্রদান ও শিক্ষক জাতীয়করন না করা হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালনে হুঁশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা