• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা বান্দরবানে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের লক্ষ্যে একটি আধুনিক হিমাগার নির্মাণের জন্য সরকারি বরাদ্দ ১ কোটি ৯৩ লাখ টাকা নয়ছয় করার অভিযোগ পাওয়া গেছে। বান্দরবানে সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে চোখের আলো ফিরে পেল এক শিশু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানিয়েছেন বক্তরা,,,,  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন। রাজস্থলীতে আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমাকে প্রসাশনের  পক্ষ থেকে হস্তান্তর,, কেশবপুরে পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার জালালাবাদে নিহত হামিদের পরিবারে খোঁজ নিলেন ইঞ্জিনিয়ার মো: শহিদুজ্জামান নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে মালিক কে ফাঁসাতে আশ্রয় নেওয়া ঘরে আগুন দেওয়ার অভিযোগ। নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার ঈদগাঁওতে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে একবেলা খাবারের ঘোষনা মনিরের

ঈদগাঁওতে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে একবেলা খাবারের ঘোষনা মনিরের

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার মনির আহমদ ঘোষণা দিলেন অসহায়দের বিনামূল্যে খাওয়ানোর। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

তিনি হলেন ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার মনির আহমদ। তরুণ বয়সেই নিজের ছোট বড় ব্যবসার পাশাপাশি সমাজের অবহেলিত, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবতার কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জটিল ও কঠিন রোগে আক্রান্ত উপজেলার বিভিন্ন রোগি ও হতদরিদ্রের সমস্যা,অভাব ও বিপদ মুহূর্তে কিছুটা হলেও তিনি পাশে দাঁড়ান।

সম্প্রতি তিনি চট্টগ্রাম শহর থেকে যদি অর্থের অভাবে কোন রোগী ঈদগাঁও উপজেলায় পৌঁছতে বা ঈদগাঁও থেকে চট্টগ্রাম যেতে অক্ষম হয়,তবে তিনি বিনা পয়সায় এম্বুলেন্স সার্ভিস দেয়ার ঘোষণা দেন। যেটি ব্যাপক সাড়া ফেলেছে। 

বুধবার (৩জুন) তার নিজ ফেসবুক পেইজে পোষ্ট দেন সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পর  ঈদগাঁও বাসস্টেশনস্থ ক্যান্ডেল চত্বরে উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে একবেলা খাবার পরিবেশনের ঘোষণা দেন। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মনির আহমদ জানান, অনেক সময় আমরা দেখি, আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা প্রতিদিন দু’বেলা পেট ভরে খাবার খেতে পারে না। অথচ আমরা যদি সবাই স এগিয়ে আসি, তাহলে তাদের জন্য একটি বেলার খাবারের ব্যবস্থা করা খুব কঠিন নয়। আমার বিশ্বাস, আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে শুধু একদিনের খাবার নয়, সমাজে সহমর্মিতা, মানবতা ও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর সংস্কৃতি গড়ে তুলতে পারব।

তিনি আরো বলেন, আসুন- আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই। কারণ ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া শুধু দান নয়, এটি সকলের সামাজিক ও মানবিক দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা