নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন কতৃক বাজারে মাইকিং করার পরও নির্দেশনা না মানায় অভিযান পরিচালিত হয়।
৪ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার পরপর ঈদগাঁও বাজারে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার এলাকায় মিষ্টির দোকান বনফুল, তাসমিন ইলেকট্রনিককে জরিমানা প্রদান করা হয়। সে সাথে মোহাম্মদীয়া লাইব্রেরী স্বত্বাধিকারীরা সাকিল, বেডসিটের দোকানদার নজরুলকে সর্তক করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারসহ আনসান সদস্যরা।
অভিযানের খবরে পুরো ঈদগাঁও বাজারে দোকানদরেরা মুহুর্তের মধ্যে তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে ফেলে।
উল্লেখ্য, ১ জুন শপিংমল, মার্কেট, দেকানপাঠ সমুহ সন্ধ্যা ৭টা পযন্ত খোলা রাখার বিষয়ে এক এক প্রজ্ঞাপন জারি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক বিভিন্ন শপিং মল,মার্কেট ও দোকানসমুহ সন্ধ্যা ৭ টা পযন্ত খোলা রাখা,সকল বিলবোর্ডের বাতি উক্ত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশনা জারী করা হয়েছে।