• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা চিকিৎসা, শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দুর্গম পাহাড়ি সোনাইছড়ি ইউনিয়নে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়ক সামগ্রী এবং খাদ্য বিতরণ করেছে।

মঙ্গলবার (৯ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরাও অংশ নেন।
কার্যক্রমের আওতায় স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীও প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনাযক লেঃকর্নেল ফযজুল কবির জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা