• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা…. ঈদগাঁওয়ের আলমাছিয়া মাদ্রাসা সড়কের জলাবদ্ধ স্থানটি বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ইউনিয়ন পরিষদ ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ ঈদগাঁওতে নিদের্শনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষতিকর পন্য বিক্রি টেকসই ড্রেনেজ ব্যবস্থার অভাবে জনভোগান্তি চরমে ঈদগাঁও বাজারবাসীর বাঙ্গালহালিয়া আবাসিক মুন্সি পাড়া খালপার পর্যন্ত চলাচল রাস্তার বেহাল দশা,ইট সলিং করার দাবি এলাকাবাসীর ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামুর গর্জনিযা কচ্ছপিযাতে বন্যায গরুর বাজার সড়ক সহ ব্যাপক ক্ষতি , দ্রুত সংস্কারের দাবি ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ জনসহ ৩ আসামি গ্রেপ্তার ঈদগাঁওর চাঁন্দেরঘোনা বসতঘরে সশস্ত্র ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| গতকাল ১০ জুন (বুধবার) পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়| সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন| নবগঠিত কমিটিতে ˆদৈনিক ইনকিলাবের পটিয়া উপজেলা সংবাদদাতা নুর হোসেন সভাপতি এবং ˆদৈনিক জনতা পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক মনোনিত হয়েছে| এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), সহ-সভাপতি শফিউল আজম (দৈনিক আজাদী), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু (অর্থনীতির পাতা), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), দপ্তর সম্পাদক মো: শাহজাহান চৌধুরী (ˆদৈনিক মানব জমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল হক পিপলু (সি প্লাস টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (আমাদের সময়), কার্যকরী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন এস এম একে জাহাঙ্গীর (ভোরের কাগজ), আবদুল হাকিম রানা (কালবেলা ও চট্টগ্রাম মঞ্চ), আহমদ উল্লাহ (সমকাল), এস এম রহমান (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সাঙ্গু), তাপস দে আকাশ (বিজয় টিভি), আবদুল্লাহ আল নোমান (সময়ের কাগজ)| সভায় নবমনোনিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো| এক বছর এই কমিটির মেয়াদ শেষ হবে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা