• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির আগমনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম নিশ্চিত করা, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন টুক্কু, সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ, যুবদলের সভাপতি আবু হান্নান মেম্বার, ছাত্রদলের সভাপতি ছুরুত আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা মাওলানা নজরুল ইসলাম এবং শ্রমিকদল নেতা জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারেক রহমানের কক্সবাজার সফর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা সফরকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা