নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ মাষ্টার পাড়া বাইতুল আজিজ জামে মসজিদ কমিটির সভাপতি মনছুর আলম সোনা মিয়ার মাতা মতূ্জা বেগম মৃত্যুরবণ করেছেন ( ইন্না… রাজেউন)।
পারিবারিক সূত্র মতে,দীর্ঘকাল ধরেই ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বয়োবৃদ্ধা মতূ্জা বেগম।
১৭জুন (বুধবার) সকাল ৯টায় আউলিয়াবাদস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য নাতি নাতনী রেখে যান। একইদিন বাদে আসর ইসলামাবাদের ঢালার দোয়ার জানাযার মাঠে মরহুমার জানাযা সম্পন্ন হয়। পরে স্থানীয় কবরস্থানে মরহুমাকে সমাহিত করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন, খোদাইবাড়ী এ.জি লূৎফুর কবির মাদ্রাসার শিক্ষক আবদু রহমান, মেম্বার নাঈমুল ইসলাম,স্থানীয় মসজিদ খাদেম আবদুল করিম,মরহুমার জামাতা চট্টগ্রাম থেকে আগত মিজানুর রহমান, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর হুমায়ুন,স্থানীয় লোকজনসহ আত্বীয় স্বজনেরা।