• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতি ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ

লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার (২০ জুন) সকালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ সালিশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই কাগজপত্র উপস্থাপন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়ে গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় কঠোর অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা