নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পাহাড়ী জনপদ ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় সোমবার (১৯ অক্টোবর) দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে
প্রথম দফায় সকাল ৬টা ২৫ মিনিটের দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় মোহাম্মদ তারেক নামের একযাত্রী ডাকাতির শিকার হন। পরে একই স্থানে দুপুর আড়াইটার দিকেও আবার ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মোহাম্মদ তারেক ঈদগড়ের বাসিন্দা। তাঁর মতে,সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় ডাকাতরা তাঁর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এসময় নিজের জীবন বাঁচাতে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এদিকে, একই স্থানে একই দিনে দ্বিতীয় দফায় ডাকাতির ঘটনার খবর ছড়িয়ে পড়ায় সড়কটি দিয়ে চলা চলকারী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সকাল ও দুপুরে পরপর এমন ঘটনার খবর সড়কটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
দুপুর আড়াইটার দিকে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনার ঈদগড় মুক্তি ব্যাংকের একান্টিং আব্দুল হাকিমসহ আরো বেশ কিছু ব্যক্তি ডাকাতের কবলে পড়ে মোবাইলসহ সবর্স্ব হারান।
এসময় ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাতদের আটক পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান।