• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

অল্প বৃষ্টিতে ঈদগাঁও হাসপাতাল সড়ক প্লাবিত,জনদূভোগ চরমে

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ঈদগাঁও বাজারের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল সড়ক প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।

সাম্প্রতিক সময়ে দেখা যায়,বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় সড়কটি পানিবন্দি থাকে। পানি পেরিয়ে প্রতিনিয়ত
ব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। 

অন্যদিকে হাসপাতাল সড়কের মাথায় ফরাজী পাড়া সড়কের টমটম অটোরিকশার অস্থায়ী স্টেশন রয়েছে। হাসপাতালে আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে কাদাযুক্ত পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়। এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে।
হাসপাতালগামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অপরদিকে সড়কের দুপাশের স্থায়ী ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য দারুন ভাবে বিপাকে পড়েন। 

স্থানীয়রা জানান, অল্প সময়ের বৃষ্টিপাতে সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু  জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা মানুষরা।

তৌহিদ নামের ব্যবসায়ী জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সে কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেক সই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো বাড়তে পারে। 

সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষা এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি।

জালালাবাদ ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা