• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন পৌরসভায় দেড় সহস্রাধিক দরিদ্র পরিবার পাচ্ছেন ফ্রি টয়লেট ও পানির প্লাস্টিক ট্যাংক ইসলামপুরে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত, চমেকে প্রেরণ রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পুলিশ সুপারের হাত থেকে টানা দুই মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ঈদগাঁও থানা অল্প বৃষ্টিতে ঈদগাঁও হাসপাতাল সড়ক প্লাবিত,জনদূভোগ চরমে

চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  

কক্সবাজার সদরের চৌফলদন্ডীর দক্ষিণ মাইজ পাড়ার অসহায় তৌহিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালো ঈদগাঁও একটি সামাজিক সংগঠন। সন্তানকে বাঁচাতে গিয়ে আজ তারা চরম অভাব-অনটনে দিনাতিপাত করছেন। এমন এক মানবিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংগঠন। 

​জানা যায়, তৌহিদুল ইসলামের ছেলে তাহসিফ প্রকাশ আসিফ ভয়াবহ অগ্নিদগ্ধ হওয়ার পর দীর্ঘসময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করেন। সন্তানকে বাঁচাতে গিয়ে পরিবারটি তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক সময় পরিবারের সদস্যদের দুবেলা অন্ন জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

​এ অসহায় পরিবারের দুঃখ-কষ্টের খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এ সংগঠনটি। সংগঠনের পক্ষে পরিবারে গিয়ে দুই মাসের খাবারের উপযোগী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নিবন্ধিত সামাজিক সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ সহ দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীরা।

​মনির আহমদ বলেন, সন্তান হারানোর বেদনা কোন সাহায্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে মানুষের পাশে মানুষ দাঁড়ালে কিছুটা হলেও শোক লাঘব হয় ও বেঁচে থাকার প্রেরণা যোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা