নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে পাবলিক টয়লেট ও গণশৌচাগার নির্মাণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করল সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী। উন্নয়নের দাবিতে তার এ সরব অবস্থানকে ইতিবাচক দেখছেন স্থানীয়রা।
ঈদগাঁও বাজারের শাপলা চত্বর পয়েন্টে টাঙানো হয় দাবীর ব্যানারটি। তার এই ব্যাতিক্রমী আয়ো জনকে পথচারী এবং সাধারণ মানুষরা সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পরিচিত ব্যাক্তি ও সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দীন চৌধুরীর কর্মসূচি নতুন নয়। নানা সময়ে যোক্তিক দাবিতে ভিন্নধর্মী কর্মসূচির ফলে তিনি সবসময় মুখরিত থাকেন আলোচনায়। তার এসব মহতি উদ্যোগ অনেক সময় মানুষের মুখে হাসিও ফোটায়।
এলাকার সচেতন মহল জানান, পাবলিক টয় লেট ও গণশৌচাগার নির্মাণের দাবীটি আসলেই যোক্তিক। কুতুব উদ্দিন মানুষের মাঝে হাসির খোরাফ হলেও তার দাবীসমুহ গ্রহণযোগ্য বটে। এটির সাথে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন আছে
উল্লেখ্য, উন্নয়নের দাবিতে কুতুব উদ্দীন চৌধুরীর অবস্থান কর্মসূচি যেমন নজর কাড়ছে, তেমনি ঈদগাঁওবাসীর মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।