• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতেই পারাপার,স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের লামায় পাহাড়ে পানিবন্দি ৩০ হাজারও বেশি মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদের্শনায়.. জালালাবাদের হিন্দুপাড়া ছাতিপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাঙ্গালহালিয়াতে  বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে  সেনাবাহিনী কাপ্তাই জোন। ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে ব্যাপক ক্ষয ক্ষতির আশংকা উপজেলায় ক্ষতিগ্রস্ত দের সহায়তায় ১০ মেঃটন খাদ্য শষ্য বরাদ্দ পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত একরাতে ৩ বসতবাড়ি ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতেই পারাপার,স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ পূর্ব ফরাজী পাড়া ও পূর্ব পোকখালীর সংযোগস্থলে অবস্থিত সেতুর ভাঙা অংশের স্থানে নির্মিত অস্থায়ী কাঠের সাঁকোটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলমান টানা বর্ষণ,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা।

স্থানীয় সূত্র মতে, প্রায় ৩/৪ বছর পূর্বে পাহাড়ি ঢলের তোড়ে সংযোগ সেতুর মাঝখানের একটি অংশ ধসে যায়। এরপর এলাকাবাসীর উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু দুই বছর আগে আবারও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সেই সাঁকো ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দাসহ বিত্তবানদের সহযোগিতায় সাঁকোটি পুনরায় মেরামত করা হয়।

বর্তমানে সাঁকোটি দিয়ে প্রতিদিন বহু শিক্ষার্থী, কৃষক,শ্রমিক,দিনমজুর,ব্যবসায়ী,চাকরিজীবী সহ দু-ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সম্প্রতি টানা ভারী বর্ষণে সাঁকোটি আরো নড়বড়ে হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ,আতঙ্ক বিরাজ করছে।

সচেতন মহল জানান, স্থানীয় লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাঁকোটি চলাচলের উপযোগী করে সংস্কারসহ স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করার দাবি জানান। এতে শিক্ষার্থী,কর্মজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। যোগাযোগ সহজতর হয়ে উঠবে। 

সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানান,  তত্তার সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করা গেলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সেতুটি সংস্কার এখন সময়ের গণ দাবীতে পরিণত হয়ে পড়েছে। 

জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ার ম্যান কামাল হোসেন জানান, কাঁঠের সাঁকোটি ঝুঁকিপূর্ণ। এপার আর ওপার যোগাযোগের স্বার্থে স্থায়ী সেতু নির্মান অতীব জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা