• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় “এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি তে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ রাজস্থলীতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ঈদগাঁও বাজারে ফুটপাত দখল, যানজটে বন্দি : লোড-আনলোড বন্ধে মাইকিং  মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে কক্সবাজারের পেকুযায় বন্যা দুর্গতদের খাদ্য  সহায়তা প্রদান ও ড্রোনে উপস্থিতি পর্যাবেক্ষেণ

২০ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ…. বৃত্তি পরীক্ষায় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈদগাঁও উপজেলাজুড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যে অর্জন করেন বিদ্যালয়টি। বৃত্তিতে ৯ জন ট্যালেন্টপুল,১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। যার ফলে- উপজেলা শতভাগ বৃত্তিতে গৌরব অর্জন করেন।

এমন অর্জনের খবর প্রকাশের পরপর শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে মহা খুশির আমেজে মুখরিত হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা,অভিনন্দনের জোয়ার বইতে দেখা যায়।

১৩ জুলাই (সোমবার) বিকেলে বিদ্যালয়ে বৃত্তি লাভ করা সকল শিক্ষার্থীদের একত্রিত করেই স্কুলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক,অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে ফটোশেসনে মিলিত হয়েছে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার কারনে এই অনন্য সাফল্য ধরে রাখা সম্ভব হয়। এ অর্জন ভবিষ্যতে স্কুলের লেখাপড়ার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে শক্তি,সাহস যোগাবে, এমনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম জানান, বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পেছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এটি ধরে রাখা সম্ভব হয়েছে।
যারা বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখেছেন সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা