• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি তে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ রাজস্থলীতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ঈদগাঁও বাজারে ফুটপাত দখল, যানজটে বন্দি : লোড-আনলোড বন্ধে মাইকিং  মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে কক্সবাজারের পেকুযায় বন্যা দুর্গতদের খাদ্য  সহায়তা প্রদান ও ড্রোনে উপস্থিতি পর্যাবেক্ষেণ দীর্ঘকাল ধরে দখল-ভরাটে বন্দি ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খনন দাবী এলাকাবাসীর

ঈদগাঁও বাজারে ফুটপাত দখল, যানজটে বন্দি : লোড-আনলোড বন্ধে মাইকিং 

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও বাজারে একদিকে চলাচলের ফুটপাত দখল,অন্যদিকে তীব্র যানজটের কবলে বন্দি।
নিদিষ্ট সময়ের মধ্যে মালামাল লোড আনলোড বন্ধে এবার মাইকিং করলো ইউনিয়ন পরিষদ। 

সোমবার সন্ধ্যায় মাইকিংয়ে ঘোষনা করা হয়েছে যে, সকাল ৭ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঈদগাঁও বাজারে এলাকায় ট্রাক,মিনি ট্রাক,বালু বোঝাই গাড়ী মালামাল লোড আনলোড না করার জন্য ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। অনুরোধক্রমে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। অন্যথায় আইনগত ব্যবস্থার কথাও জানালো মাইকিংয়ে।
মাইকিং পরবর্তী সময় থেকে ঈদগাঁও বাজারের নতুন এবং পুরাতন ব্যবসায়ীরা নড়েচড়ে বসতে শুরু করেছে। এমনকি ব্যবসায়ীদের মাঝে থেকে নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। 

দেখা যায়, ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক,শাপলা চত্বর,ভূমি অফিস, হাইস্কুল গেইটের ত্রিমুখী সড়ক, পূর্বানী হোটেল সংলগ্নসহ নানা পয়েন্টে সিএনজি ও টম টমের স্টেশন। প্রতিদিনই এসব স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে থাকে তিনচাকার যানবাহন চালকরা। একদিকে ডিসি সড়ক সংকুচিত,অন্য দিকে যানবাহন সড়কের উপর রাখায় বাজারে আগত লোকজন চলাফেরায় বেকায়দায় পড়েন

আরো দেখা যায়, বাজারের দক্ষিণ পাশ ও ভূমি অফিস সংলগ্ন পয়েন্ট বড় বড় মুদির দোকানিরা প্রায় প্রতিদিন চট্টগ্রাম থেকে খাদ্যবাহী বেশ কটি বড় ট্রাক আনলোড করে থাকেন। যার কারনে একপাশে ট্রাক দাঁড় করানো হলে অন্যপাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের সুযোগ থাকেনা। এর ফলে বাজার এলাকায় দুয়েকবার তীব্র যানজট কবলে পড়তে হয় বাজারবাসীকে। 
অপরদিকে ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নে পাড়া মহল্লার নানান অসুস্থ রোগী ও ডেলিভারী রোগীরা হাসপাতালে আসতেই যানজট কবলে পড়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতে করে রোগীদের অবস্থা আরো কাহিল হয়ে পড়ে। 

জেলার বৃহত্তম বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজার। দৈনিক শতকোটি টাকার বাণিজ্যিক লেনদেন হওয়া বাজারটি চরম অব্যবস্থাপনার চাদরে ঢাকা। 

​বিশেষ করে বাজারের প্রাণকেন্দ্র বলে পরিচিত ‘ডিসি সড়ক’ এ সকাল থেকে রাত পর্যন্ত মাল বাহী ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে অবাধে মালামাল লোড-আনলোডিং করার ফলে তৈরি হওয়া দীর্ঘযানজট, ফুটপাত দখল,যত্রতত্র মালা মাল রাখা,যা এখন বাজারে নিত্যদিনে অভিশাপ

​জানা যায়, ঈদগাঁও বাজারের ​ডিসি সড়কের সাবেক চেয়ারম্যান লুতু মিয়ার বাড়ির গেইট থেকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ পর্যন্ত অংশটুকু বাজারের সবচেয়ে ব্যস্ততম এলাকা।
কিন্তু দিনভর বড় বড় ট্রাকের পার্কিংয়ের কারণে সড়কটি দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকি,নিরাপত্তাহীনতার মধ্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ফুটপাতগুলো পথচারীদের বদলে চলে গেছে কতিপয় ব্যবসায়ী দের মালামালের দখলে।

সচেতন মহলের দাবী, কাগজে-কলমে বিজ্ঞপ্তি জারির পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত ভ্রাম্য মাণ আদালত পরিচালনা,ডিসি সড়কে যানজট মুক্ত করতে সুদূরপ্রসারী,টেকসই এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

এ ব্যাপারে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,মাইকিং পরবর্তী বাজার এলাকায় মালামাল লোড-আন লোড বন্ধের বিষয়টি (বুধবার) থেকেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।   

উল্লেখ্য যে, সরকার পতনের পর থেকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচিত কমিটি থাকলেও বাজার কেন্দ্রীয় শৃঙ্খলাসহ তেমন কর্মকান্ড দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে না। নামে থাকলেও বাস্তবে নেই মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা