• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি তে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ রাজস্থলীতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ঈদগাঁও বাজারে ফুটপাত দখল, যানজটে বন্দি : লোড-আনলোড বন্ধে মাইকিং  মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে কক্সবাজারের পেকুযায় বন্যা দুর্গতদের খাদ্য  সহায়তা প্রদান ও ড্রোনে উপস্থিতি পর্যাবেক্ষেণ দীর্ঘকাল ধরে দখল-ভরাটে বন্দি ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খনন দাবী এলাকাবাসীর

নাইক্ষ্যংছড়ি তে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

টানা বর্ষণে পানি বন্দী, পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।​ ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবু নাছের। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, “ টানা বৃষ্টিতে পাহাড় থেকে সমতলের অধিকাংশ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী বরাবরের মতোই দুর্গত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

​ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ, উপজেলা যুব বিভাগের পরিচালক এডভোকেট কামরুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আজিজুল হক, ১ নম্বর ওয়ার্ড জমায়াতের পরিচালক মনির আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা