রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখং পাড়ায় বানভাসি পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম,
ইউপি সদস্য নুরুল আলম, ক্যাসাচিং মারমা মিলন, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মোঃ গোফরানসহ স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রতিজনকে ১০ কেজি চালসহ তেল, চিড়া, আলু, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, সাবান, চিনি এবং ১টি করে লাইটার বিতরণ করা হয়।