• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা…. ঈদগাঁওয়ের আলমাছিয়া মাদ্রাসা সড়কের জলাবদ্ধ স্থানটি বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ইউনিয়ন পরিষদ ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ ঈদগাঁওতে নিদের্শনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষতিকর পন্য বিক্রি টেকসই ড্রেনেজ ব্যবস্থার অভাবে জনভোগান্তি চরমে ঈদগাঁও বাজারবাসীর বাঙ্গালহালিয়া আবাসিক মুন্সি পাড়া খালপার পর্যন্ত চলাচল রাস্তার বেহাল দশা,ইট সলিং করার দাবি এলাকাবাসীর ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামুর গর্জনিযা কচ্ছপিযাতে বন্যায গরুর বাজার সড়ক সহ ব্যাপক ক্ষতি , দ্রুত সংস্কারের দাবি ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ জনসহ ৩ আসামি গ্রেপ্তার ঈদগাঁওর চাঁন্দেরঘোনা বসতঘরে সশস্ত্র ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

ঈদগাঁওর চাঁন্দেরঘোনা বসতঘরে সশস্ত্র ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনায় বসতঘরে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতে, ডাকাত দলের সদস্য প্রথমে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে মূল দরজা খুলে দিলে আরও বেশ কজন সদস্য ঘরে ঢুকে পড়ে।

ডাকাতরা ঘরের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতমুখ বেঁধে ফেলে। পরে তারা বাড়ি মালিক সোলতান আহমেদ ও তাঁর স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার,ঘড়ি,মানিব্যাগসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ডাকাত দের শনাক্ত করে গ্রেপ্তার,লুট হওয়া মালামাল উদ্ধারসহ এলাকাজুড়ে নিয়মিত পুলিশ টহলের  দাবি জানান।

ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাহার নিজ এফবি আইডিতে লিখেন, ঈদগাঁও ৪নং ওয়ার্ড চান্দের ঘোনা গ্রামে সুলতান আহমেদের বাড়িতে গত রাত ৩ ঘটিকায় সময় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল বাড়ির সবাইকে বেঁধে রেখে,স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ তৈজসপত্র নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা