• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের মমতাময়ী ‘মা’ আর পৃথিবীতে নেই ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল আটক ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায় ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২  বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন আতঙ্ক পাঁচ বছরে ৩০ অধিক বাংলাদেশি হতাহত

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে এবার দিনের চেয়ে রাত্রিকালীন তীব্র লোডশেডিং চলছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা। যার ফলে গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, ঈদগাঁও উপজেলার পাড়া মহল্লাজুড়ে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার কেউ নেই। দিনের বেলায় স্বাভাবিক দেখা গেলেও রাত্রে লোডশেডিং চলছে হরদম। গেল দুয়েকদিনে রাতের সময় ৪/৫ বার বিদ্যুৎ আসা যাওয়ার দৃশ্য চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিস গ্রাহকদের ক্ষোভ ঝাঁড়তেও দেখা যায়।
ঘন ঘন লোডশেডিংয়ের কারনে বসতবাড়ীর ফ্রীজে রক্ষিত মাছ ও মাংসসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়।

একদিকে মশামাছির উপদ্রব, অন্যদিকে রাতের বেলায় লোডশেডিং দু-সমস্যায় সম্মুখীন পল্লী বিদ্যুৎতের গ্রাহক সমাজ। ঘনঘনই বিদ্যুৎ বিভ্রান্টের ফলে ছোট শিশুরা গরমে কান্নায় ভেঙ্গে পড়ার পাশাপাশি  নারী-পুরুষ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েন। একটু বিদ্যুৎ আসলেই ঘুম আসার মুহুর্তে আবারও চলে যায়। এমনি অবস্থায় রাত পার করেন গ্রামাঞ্চলে বসবাসরত লোকজন। চার্জিং ফ্যান দীর্ঘক্ষন স্থায়ী হয়না।
গৃহবধূ ও গ্রাহকরা জানান, দিনের চেয়ে রাত্রিকালীন বিদ্যুৎ লোড শেডিং চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।

ঈদগাঁও জোনাল অফিস এজিএম ( ও এন্ড এম) সূত্রে জানা যায়, ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড ২২ মেগাওয়াট, তার বিপরীতে বরাদ্দ ১০ মেগাওয়াট। লোডশেডিং ১২ মেগাওয়াট। ফলে অর্ধেকের বেশী লাইনে লোডশেডিং হচ্ছে। অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা