• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের মমতাময়ী ‘মা’ আর পৃথিবীতে নেই ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল আটক ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায় ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২  বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন আতঙ্ক পাঁচ বছরে ৩০ অধিক বাংলাদেশি হতাহত

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল আটক

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- শুক্রবার ( ৩১ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,( বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাপ্তাই লেক সংযুক্ত রাইংখ্যং নদীতে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে  ০১টি ইঞ্জিন চালিত নৌকা, ০২টি সাধারণ নৌকা, ১৮,০০০ বর্গফুট সুতার জাল এবং ১৫,০০০ বর্গফুট কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত কাঠের নৌকা ও সুতার জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি এর নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, মৎস সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ এর ১২ বিধিমালা লংঘনের কারনে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী অবৈধ মৎস্য জাল জব্দ করা হয়।

উল্লেখ্য যে, পাহাড়ি ঢলে পানি বাড়ার সাথে সাথে রাইংখ্যং খালে, কুতুব দিয়া, আমতলী, কেরনছড়ি,কেংড়াছড়ি, শামুক ছড়ি, ভালাছড়ি,দীঘল ছড়ি,মাছকাবাছড়া,মালূম্যা, চাইন্দ্যা ও উলুছড়ি এলাকায় মাছ ধরতে দেখা গেছে । দেখা গেছে বিকালে ও এক দম সকালে বাজারে ও স্থানীয় দোকান গুলোতেও মাছ বিক্রি করতে । এইসব এলাকায় আরো নজরদারি বৃদ্ধি করার জন্য বিএফডিসি’র অনুরোধ জানান স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা