• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের মমতাময়ী ‘মা’ আর পৃথিবীতে নেই ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল আটক ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায় ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২  বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন আতঙ্ক পাঁচ বছরে ৩০ অধিক বাংলাদেশি হতাহত

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

তিনি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি ১ আগস্ট (শনিবার) দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।

পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ে সিআরবি চট্টগ্রাম মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদ স্টেশন মাষ্টার মো: আবদুল কাইয়ুম,আতিকুর রহমান,ঈদগাঁও উপজেলা যুব দলের আহবায়ক কামাল হোসেন, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা জানে আলম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: নোমানসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ।
পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্টেশন মাস্টারদের ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাত্রিকালীন পুলিশি নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেন ইউএনও।

উল্লেখ যে, গত ২ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রাবিরতি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশনকেন্দ্রিক এলাকার লাখো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল।পরবর্তীতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ইসলামাবাদ স্টেশনের বন্ধ কার্যক্রম পুনরায় চালু, লোকাল ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহাল এবং ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন।
দীর্ঘ ২ মাস ধরে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে মাঝখান থেকে রেল চলাচল করায় যাত্রীদের দারুন অসুবিধা সৃষ্টি হয়েছিল। ১ আগষ্ট থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই রেল চলাচলে যাত্রীরা নিরাপদে উঠানামা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা