• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের অভিযান

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস নারী ফুটবলে কঠিন চ্যালেঞ্জ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।
এর আগে গ্রুপিং সম্পন্ন হলেও এবার প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ ম্যাচসূচি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ২০ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলকে। প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ এবং দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারের পর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়ান গেমসের ২০তম আসর আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে পর্দা উঠবে। নারী ফুটবলে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা