• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন ঈদগাঁওতে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

গাইন্দ্যা দুর্গম বালুমুড়া পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিল উপজেলা প্রশাসন

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

হারাধন কর্মকার,রাজস্থলী।

টানা বর্ষণে কোথাও পাহাড় ধস, কোথাও ফসলি জমি বিলীন। চারদিকে যখন যাতায়াতের সব পথ বন্ধ ঠিক তখনই দুর্গম পাহাড় আর ঝুঁকিপূর্ণ পাহাড় পায়ে হেঁটে পার হয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের ঘরে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপকেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে গাইন্দ্যা ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি গ্রাম বালুমুড়া পাড়া ও রাবার বাগান এলাকার ৩০টি পরিবারের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে ঘিলাছড়ির দুর্গম পাড়াগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের কারণে অনেকের ঘরবাড়ি, কৃষিজমি এবং জুম পাহাড় অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কোনো যানবাহন ছাড়াই কয়েক মাইল দুর্গম পথ হেঁটে ৩০টি অতিক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের এই সহায়তা হয়তো খুবই সামান্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে এই দুর্যোগকালীন সময়ে কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। সরকারের পক্ষ থেকে আমরা এই মানবিক সহায়তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই তৎপরতা ও পুনর্বাসন প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ ভৌমিক, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ জাহাঙ্গীর আলম,মোঃ গোফরফান উদ্দিন , ইউপি সদস্য থুইচিংমং মারমা অমিতসহ গ্রামের কারবারি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা