নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওর শিল্পোদ্যোক্তা,ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক মনজুরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্র মতে, তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন। তিনি ঈদগাঁওর মাইজপাড়া এলাকার মরহুম ছৈয়দুল করিম চৌধুরীর পুত্র।
প্রয়াত মনজুরুল হক চৌধুরী ছিলেন ঈআউবি এসএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য,সামাজিক সংগঠন ও রাজ নীতির সাথে জড়িত ছিলেন।
মরহুমের জানাজা একইদিন মাগরিব নামাজের পর ঈদগাঁও মেহেরঘোনা ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় নানান শ্রেনীপেশার লোকজনের উপস্থিতি ঘটে। জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এম মম তাজুল হক,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ইসলামপুরের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদের ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আজিম,স্থানীয় ইউপি সদস্য বজলুল রশিদ, এডভোকেট মোশারফ হোসেন শিমুল, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মেম্বার আবদুল হাকিমসহ বিপুল সংখ্যক লোক জন।
এদিকে মনজুরুল হক চৌধুরীর মৃত্যুতে ঈদগাঁও প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাব,ঈদগাঁও যুব ঐক্য পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।