• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ,ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ মাইজ পাড়াস্থ আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযান ও চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার  দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী

লায়েক ইবনে ফাজেল। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

আমির সুলতানা এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ সুলতানের সভাপতিত্বে ও  ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমানের সঞ্চালনায় সাবেক শিবির নেতা ইয়াকুব আলী,৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ, ৩নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মুহাম্মদ সাঈদি, ইউসুফ নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব বিভাগের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং উপস্থিত ছাত্র ছাত্রীর মাঝে চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা