• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
বাঁশখালীবাসীকে বন্যা থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী সংসদ সদস্য সরোয়ার আলমগীর এর মায়ের মৃত্যুতে সংসদ সদস্য এনামুল হক শোক লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১  ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১  ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি…… পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১ 

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদে বসতঘরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে ধরে ফেলেছেন শাহাদত আনোয়ার শিবলী ওরফে বাবু নামে এক যুবক। 

শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদের  খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ধরা পড়া ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহত বাবু ঐ এলাকার ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করে এগিয়ে যান। এসময় এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু হাত দিয়ে আঘাতটি প্রতিহত করেন। পরে তিনি এক ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। তখন অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়। পালিয়ে যাওয়া ডাকাতরা তার মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য অল্প কিছু জিনিস নিয়ে যায় বলে জানান চাচা সরওয়ার।

প্রতিবেশী সাবেক উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক জানান, ডাকাতির খবর পেয়ে আহত যুবকের চাচা সরওয়ারের ফোন পেয়ে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে আহত বাবুর অবস্থা গুরুতর দেখে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠান। একই সঙ্গে থানার ওসির সঙ্গে কথা বলে ধরা পড়া ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তরের ব্যবস্থা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত দুই সপ্তাহে ঈদগাঁও উপজেলা জুড়ে অর্ধ ডজনের বেশি ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা