• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
বাঁশখালীবাসীকে বন্যা থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী সংসদ সদস্য সরোয়ার আলমগীর এর মায়ের মৃত্যুতে সংসদ সদস্য এনামুল হক শোক লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১  ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১  ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি…… পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে শনিবার (০৮ আগষ্ট) দুপুরে ০১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজ সংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন যাত্রী আহত হয়েছেন।হেলপারকে কক্সবাজার হাসপাতাল নেওয়া পথে মৃত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনা স্থলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে যাত্রী নিয়ে বাসটি আলীকদমের দিকে যাচ্ছিল। পথে আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও হেলপারসহ ১১ জন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালক, হেলপারসহ ১১ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ফিটনেসবিহীন অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আলীকদম-লামা-চকরিয়া সড়কে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলের কারণে প্রায়ই যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ প্রতিবেদক’কে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির কাগজপত্র ও ফিটনেস সংক্রান্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ১১ জন আহত হওয়ায় সড়কটির যানবাহনের নিরাপত্তা ও ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আলীকদম- লামা-চকরিয়া সড়কে নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকদের দক্ষতা যাচাই এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া প্রতিবেদক’কে বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা