• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁও লালাশরিয়া পাড়া সড়কের বেহাল দশা,ইউপি চেয়ারম্যান সোহেল জাহানের পরিদর্শন

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া সড়কের বেহাল দশার চিত্র নজরে এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন পূর্বক সড়কটি সংস্কারের আশ্বাস দেন। 
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দেরঘোনার লাল শরিয়াপাড়ায় গতকাল চেয়ারম্যান সোহেল  সড়কটির বর্তমান অবস্থা দেখেন। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের জনদুর্ভোগের বিষয়ে অবগত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি বর্তমান অবস্থার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোন ব্যক্তি অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীকে।

পরিদর্শনে চেয়ারম্যান স্থানীয়দের চলাচলের সুবিধার্থে সড়কটির প্রয়োজনীয় কাজ করে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,লালশরিয়া পাড়ার ওয়াপদা সড়কে যতটুকুই পানি অগ্রাধি কার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা নিচ্ছি। 
তাঁর এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির কারণে ভোগান্তিতে বহু লোকজন। চেয়ারম্যান নিজে এসে রাস্তার অবস্থা দেখে গেছেন এবং কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত কাজ শুরু হবে এমনি প্রত্যাশা স্থানীয়দের।
এলাকাবাসী জানান, সড়কের উন্নয়ন হলে লাল শরিয়া পাড়া এলাকার মানুষের দৈনন্দিন চলা চল সহজ হবে এবং জরুরি প্রয়োজনে রোগীসহ অন্যান্য মানুষকে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হবে। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হবে ও দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা