• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার শ্রদ্ধার সাথে স্মরণ করি……  ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় স্থায়ী বাসটার্মিনাল না থাকায় সড়কে যাত্রী উঠা নামায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, চাকুরীজীবি,ব্যবসায়ীসহ শিক্ষার্থী সমাজ। এছাড়া প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তি তে পড়তে হচ্ছে পথচারীদেরকে।

দীর্ঘবছরেও ঈদগাঁওতে বাসষ্ট্যান্ডের নির্ধারিত কোন জায়গা না থাকায় বেকায়দায় পড়েন যানবাহন চালকরা। হরেক রকমের গাড়ী ঈদগাঁও বাজার ও স্টেশনের যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা নিরসন হচ্ছেনা। এছাড়া বাজার ভেতরের ডিসি সড়ক যেন অঘোষিত বাসষ্ট্যান্ডে পরিণত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ভূমি অফিস সংলগ্ন স্থানে মাইজ পাড়া সড়কের টমটম, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ফরাজী পাড়া সড়কের টমটম, পাইপ বাজারস্থ সমিল সংলগ্ন চৌফলদন্ডী সড়কের টমটম, শাপলা চত্ত্বর পয়েন্টের পার্শ্ববর্তী চৌফলদন্ডী লাইনের সিএনজি গাড়ী সড়কের উপর আড়াআড়ি করে যাত্রী উঠানামা করে যাচ্ছে প্রতিনিয়ত। আবার হাইস্কুল গেইটস্থ ত্রি-মুখী পয়েন্টে স্টেশন লাইনের অটো ও বাংলা রিকসার ষ্ট্যান্ডে রুপ নেয়। অন্যদিকে ঈদগাঁও স্টেশনের প্রবেশপথ, ঈদগড় সড়কের রাস্তার মাথা, সৌদিয়া কাউন্টারের পার্শ্ববর্তী স্থান, ভাই ভাই হোটেলের সামনে, পুলিশ বক্স, লাল ব্রিজের পাশে চার চাকার যানবাহন ও সিএনজি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠানামা করায় বিব্রতর অবস্থায় পড়েন সাধারণ পথচারীসহ চাকুরীজীবিরা। পাশাপাশি ঈদগাঁও বাজারে ঔষুধ ও খাদ্যবাহী বড় বড় পরিবহন আসায় যানজট আরো তীব্রতর আকার ধারন করে। নেই কোন নিয়মনীতি।  

বাজার-স্টেশন এলাকায় রয়েছে ১টি প্রাথমিক বিদ্যালয়,১টি কিন্ডার গার্ডেন, ৩টি মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভোগান্তিতে পড়তে হয়। অভিভাবকদের থাকতে হয় চরম উৎকন্ঠায়।

টমটম চালক মিনহাজ,অটো রিকসা চালক তাহের জানান, বৃহৎ এলাকায় একটি নিদিষ্ট বাস টার্মিনাল থাকলে নানা যানবাহন রাখার ক্ষেত্রে সুবিধা হতো, যাত্রী উঠানামায় নিয়মে চলে আসত। ভোগান্তি থেকে মুক্তি পেত সাধারণ মানুষ। 

পথচারী জিয়া, শুক্কুর ও পেঠান জানান, ঈদগাঁওতে একটি বাস টার্মিনাল থাকলে, সড়কে ভোগান্তি থেকে  মুক্তি পেতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যানবাহন রাখার সুবিধার্থে টার্মিনাল স্থাপন দাবী। 

ঈদগাঁও উপজেলা উন্নয়ন পরিষদের আহবায়ক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন জানান, ঈদগাঁওতে বাস টার্মিনাল না থাকায় প্রতিনিয়ত বাজার ও স্টেশন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সুবিধাজনক স্থানে বাস টার্মিনাল নির্মানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু- দৃষ্টিও কামনা করেন তিনি।
জালালাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল হোসাইন জানান,সড়ক ও জনপথ মন্ত্রনালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হচ্ছে ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল নির্মানের জন্য। 

সচেতন মহল জানান, ঈদগাঁও উপজেলায় বাস টার্মিনাল নির্মাণ একটি যুক্তির দাবি। এটি নির্মাণ হলে যানজটের মত দুর্ভোগ আর ভোগান্তি থেকে ঈদগাঁওবাসী মুক্তি পেতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা