• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে জমি বিরোধ নিয়ে বসতবাড়ি ভাঙচুর, মেম্বারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, অবস্থানরতদের ফিরতে নির্দেশ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে তাজা সবুজ সবজির সমারোহ ডাকাতি বন্ধে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টে সেনা বা বিজিবি ক্যাম্প স্থাপন দাবী ডাকাতি বন্ধে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টে সেনা বা বিজিবি ক্যাম্প স্থাপন দাবী পটিয়ার শোভনদণ্ডীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দীন: সম্প্রীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় পটিয়ার শোভনদণ্ডীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দীন: সম্প্রীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ঈদগাঁও উপজেলার জালালাবাদ কালী মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

পটিয়ার শোভনদণ্ডীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দীন: সম্প্রীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

…………………………

পটিয়া সংবাদ দাতা:চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শোভনদণ্ডী ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা  আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীন।

গত ১৯ অক্টোবর (সোমবার) রাতে 

তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি এবং বিপুল সংখ্যক তরুণ সমর্থকদের সাথে নিয়ে শোভনদণ্ডী ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

 এ সময় মণ্ডপগুলোতে সর্বস্তরের মানুষের, বিশেষ করে তরুণ ও মুরুব্বিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিদর্শনকালে তিনি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মণ্ডপ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শোভনদণ্ডী ইউনিয়নে আমরা আবহমান কাল ধরে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগামীতেও বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।তিনি আরও যোগ করেন, আগামীতে শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতি ও হয়রানিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। তার এই জনমুখী বক্তব্য ও সম্প্রীতির বার্তা উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং সবার মন জয় করেছে। মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীনের এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা