• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে জমি বিরোধ নিয়ে বসতবাড়ি ভাঙচুর, মেম্বারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, অবস্থানরতদের ফিরতে নির্দেশ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে তাজা সবুজ সবজির সমারোহ ডাকাতি বন্ধে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টে সেনা বা বিজিবি ক্যাম্প স্থাপন দাবী ডাকাতি বন্ধে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টে সেনা বা বিজিবি ক্যাম্প স্থাপন দাবী পটিয়ার শোভনদণ্ডীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দীন: সম্প্রীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় পটিয়ার শোভনদণ্ডীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  আলাউদ্দীন: সম্প্রীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ঈদগাঁও উপজেলার জালালাবাদ কালী মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য নৌ র‍্যালি ও রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার একটি পূজামণ্ডপের প্রতিমা রাইংখ্যং নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও শত শত ভক্তের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর তীর। দেবী দুর্গাকে বিদায় জানাতে নদীর তীরে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ-উৎসবের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান তাঁরা।

দুর্গোৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনে বিলাইছড়িতেও সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করেন।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সৈকত দাশ রুবেলের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় কেরণছড়ি, কেংড়াছড়ি, আমতলী, কুতুবদিয়া ও ধূপ্যাচরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা