• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
ঈদগাঁও খালের উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন  ঈদগড়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে স্ট্রোকে প্রাণ গেল পরিবহন চালকের ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

ঈদগড়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পাহাড়ি জনপদ ঈদগড়ে বন্য হাতির আক্রমণে মোঃ আব্দুর রশিদ প্রকাশ কুইল্লা নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঈদগড়ের কেলাগুনা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ঈদগড় চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুর রশিদ ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। এ সময় একটি বন্য হাতি এসে তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় বনবিট কর্মকর্তা আমিনুল ইসলাম ও ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন জানান, বন্য হাতির আক্রমণে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বন্য হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা