• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাইক্ষ্যংছড়িতে ‘লাল বিল্ডিং নামে পরিচিত মনির আহমেদের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ফাতেমা বেগমের বিরুদ্ধে, দুর্ভোগে ১৫ পরিবার বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার

লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায়-আলীকদম-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি কাভার্ডভ্যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় চালক অক্ষত রয়েছেন।শনিবার (৭ নভেম্বর ২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৩৭০০।চালক লিয়াকত আলী জানান, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আল্লাহর রহমতে তিনি সুস্থ রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে চালককে উদ্ধার করেন।এদিকে স্থানীয়রা জানান, লামা-চকরিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটির আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ ও প্রয়োজনীয় সংস্কার করা দরকার।এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা