পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের পটিয়ায় শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার দিকনির্দেশনায় পটিয়া উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ খোরশেদ আলম সওদাগরের অর্থায়নে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ নভেম্বর রোববার বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের
৫ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি জলদাসপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা পেশাজীবি দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ খোরশেদ আলম সওদাগর।
পটিয়া উপজেলা পেশাজীবী দলের সদস্যসচিব সাইফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের
সহ-সভাপতি আবুল মনসুর শরিফ।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আহ্বায়ক আরমান উদ্দিন গাজী দুলাল।
বিশেষ অতিথি ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ শওকত, পটিয়া উপজেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ও মফিজুল আলম সওদাগর, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, নুর মোহাম্মদ ও ওসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,
এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বিএনপি সরকার। শ্যামাপূজাসহ প্রত্যেক ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।