• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত নাইক্ষ্যংছড়িতে কঠিনচীবর দান অনুষ্ঠানে বান্দরবান জেৱা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়রা ঝিরিতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।নিহত শরীফ শহরের তালুকদারপাড়া এলাকার জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা