• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত নাইক্ষ্যংছড়িতে কঠিনচীবর দান অনুষ্ঠানে বান্দরবান জেৱা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সুইপ্রু মারমা (৬৬) আর নেই। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিলাইছড়ি উপজেলা বিএনপি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুইপ্রু মারমা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি চার মাসেরও বেশি সময় ধরে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পিতার নাম উষা মারমা এবং মাতার নাম নাংজি মারমা। বুধবার (১১ নভেম্বর) নিজ গ্রামে ধুপ্যাচরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এক শোকবার্তায় বিলাইছড়ি উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, সুইপ্রু মারমার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। তাঁর কর্ম, অবদান ও স্মৃতি সবার মাঝে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও ধৈর্য ধারণের সামর্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা