• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ

চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস রমা ভট্টাচার্যের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (১২ নভেম্বর বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বজলুল রশিদ শাওন।
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য শাহ মুহাম্মদ ইলিয়াছ, বিদায়ী শিক্ষিকার স্বামী বাবু ঝুলন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক বাবু সাধন চন্দ্র দে, বাবু রবীন্দ্র ঘোষ, মোহাম্মদ মুছা, জান্নাতুল ফেরদৌস, পটিয়া প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, সাংবাদিক কাউছার আলম, ওবায়দুল হক পিপুল ও নিউটন দে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস।বিদায় অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, উপহার ও ভালোবাসায় প্রিয় শিক্ষিকাকে সিক্ত করেন। শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছড়িয়ে এবং ফুলেল শুভেচ্ছায় সাজানো গাড়িতে করে তাঁকে বীরোচিত সম্মাননায় বিদায় জানায়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।বিদায়ী শিক্ষিকা মিসেস রমা ভট্টাচার্য তাঁর দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সহকর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তাঁর শিক্ষা, আদর্শ ও ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। দীর্ঘ কর্মজীবনে রমা ভট্টাচার্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে যে অবদান রেখেছেন, তা বিদ্যালয় পরিবার চিরদিন স্মরণ রাখবে।
শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর সুস্থ, সুন্দর ও সুখময় অবসরজীবন কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা