• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৬৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত পাহাড়ি এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করা।

জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নবজাতকের যত্ন, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ৬৭ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, পিএসসি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকার নারী ও শিশুরা অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এসব এলাকায় বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের পরিবার ও সমাজে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও তাঁরা সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জুরাছড়িতে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা