• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প -২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
‘সহনশীল ও টেকসই আগামীর জন্য সম্মিলিত সমাধান তৈরি’ প্রতিপাদ্যে ১১ ও ১২ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) নাইক্ষ্যংছড়ি উপজেলা রেস্ট হাউসে এ ইয়ুথ ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সহনশীল জীবিকা উন্নয়নে অংশীদারত্ব এবং পার্বত্য চট্টগ্রামে প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল।
ইয়ুথ ক্যাম্পের মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামের তরুণদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ, প্রতিবেশব্যবস্থা ও টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে কার্যকর সমাধান খুঁজে বের করা।
দুই দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের তরুণরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল ধারণা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইয়ুথ ক্যাম্পে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম ছুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওসাই মং মার্মা, ইউএফএ মো. শামিউল আলম এবং নাইক্ষ্যংছড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা হাবিব খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা