পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বসতঘরে হামলা চালিয়ে বাবা-ছেলেকে আহত করার অভিযোগ উঠেছে জসিম উদ্দিন মিরাজ সহ ৫ জনের বিরুদ্ধে।
এঘটনায় বাবার মাথায় গুরুতর আঘাতের পর ১৫টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মামলার ১নং আসামি জসিম উদ্দিন মিরাজসহ অভিযুক্তরা জামিনে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ১৫ নম্বর ছনহরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মঠপাড়া এলাকার রজনী ধরের বাড়িতে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, ১নং আসামি জসিম উদ্দিন মিরাজ কাঠের বাটাম দিয়ে জয় প্রসাদ ধরের বাবা বিধান চন্দ্র ধরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া জয় প্রসাদ ধরের বাম পায়ের গোড়ালিতে ধারালো দায়ের আঘাত লাগে। আহত বাবা-ছেলেকে
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ ঘটনায় জয় প্রসাদ ধর পটিয়া থানায় পাঁচজনকে অভিযুক্ত করে ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। বাদী জয় প্রসাদ ধর অভিযোগ করে বলেন, হত্যার উদ্দেশ্য আমার পিতার মাথায় আঘাত করা আসামিরা জামিন হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।
তিনি সহ তার পরিবার এব্যাপারে সংশ্লিষ্ট আইনবিভাগ ও বিভাগের সুদৃষ্টি কামনা ন্যায় বিচার প্রার্থনা করেন।