• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরুসহ পাঁচজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারিক ম্যাজিস্ট্রেটরা রাঙামাটি থেকে স্পিডবোটযোগে বিলাইছড়ি থানায় পৌঁছান। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি তাঁদের স্বাগত জানান। পরে তাঁরা থানায় আয়োজিত সন্ধ্যাকালীন  নৈশভোজে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁরা পুনরায় বিলাইছড়ি থানায় উপস্থিত হন। সময় থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তাঁরা থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা