• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ পটিয়ায় জমি বিরোধের জেরে গাছ কেটে বসতঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত লামায় দিনমজুর ছগির হত্যা মামলায় অন্যতম দুই আসামি গ্রেপ্তার বান্দরবানে শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির  প্রতিবাদে  পটিয়ায় কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লামায় দিনমজুর ছগির হত্যা মামলায় অন্যতম দুই আসামি গ্রেপ্তার

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (২৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদাবর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বিকেল ৫ টার দিকে ডিএমপির আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।গত ১৮ সেপ্টেম্বর ছগির রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার এলাকায় মো. গোল জারের বাগানে কাজের উদ্দেশ্যে যান।

পুলিশের তথ্যমতে, হত্যার পর আসামিরা নিহতের মোবাইল ফোনটি নিয়ে নেয় এবং পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে ছিনতাই করা ফোনটি কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলা উদ্দিনের (২৬) কাছে বিক্রি করা হয়। এর আগে গত ১২ অক্টোবর গ্রেপ্তারকৃত আসামি মো. ইসমাইল হোসেন (১৯) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার এসআই (নিরস্ত্র) সত্যজিৎ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন সহযোগী ছিলেন।

এরপর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে বাড়ি ফেরার কথা জানান এবং রূপসীপাড়া বাজারে আছেন বলে নিশ্চিত করেন। তবে সে রাতে তিনি আর বাড়ি ফেরেননি।রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া থেকে রূপসীপাড়া গামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছগিরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা.আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি, জিআর নং-১০৯)।এ বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ প্রতিবেদক’কে বলেন, আসামি আব্দুর রহিমকে যথাযথ পুলিশ প্রহরায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা