Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

যথাযোগ্য মর্যাদায় লামায় ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা

লামা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে বান্দরবানের লামায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের রাতের প্রথম প্রহরে লামা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার ২১ ফেব্রুয়ারী লামা উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠন।

এসময় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!