Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

ঈদগাঁওতে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে  একধাপ এগিয়ে শামসুল আলম

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হল। প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্তসময় পার করছেন প্রবাসী শামশুল আলম। উপজেলার অলিগলিতে এখন উৎসবের আমেজ। জনমত জরিপ এগিয়ে মোটর সাইকেল প্রতীকের চেয়ার ম্যান পদপ্রার্থী, প্রবাসী আওয়ামী লীগ সভাপতি শামশুল আলম।

ইতিমধ্যে তিনি উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লায় গণসংযোগ এবং পথ সভার মাধ্যমে চষে বেড়াচ্ছেন। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আস্থা অর্জন করতে যাচ্ছেন এ চেয়ারম্যান প্রার্থী।

যেদিকে যান সেদিকে জনতার ভালবাসায় সিক্ত হন তিনি। এসময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় শামশুল আলমের জয়ধ্বনি। বিভিন্ন এলাকার

অলিগলি ঘুরে দেখা যায়, মোটর সাইকেল প্রতীকের নিষ্টাবান সৎ ও যোগ্য প্রার্থী শামশুল আলমের পক্ষে গণজোয়ার।

গ্রামের সাধারণ ভোটার সমাজ জানান, শামশুল আলম একজন সৎ,যোগ্য ও জনবান্ধব নেতা। জীবনের সব অর্জন তিনি মানুষের জন্য বিলিয়ে দিবেন। আগামী ২১শে মে এমন একজন মানুষ কেই আমরা বেঁচে নিব। মোটর সাইকেল প্রতীকে জনগনের রায় পড়বে এতে কোন সন্দিহান নেই।

পথসভা বা গণসংযোগ কালে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ মানুষের আস্থার প্রতীক শামশুল আলম বলেন, ‘আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আল্লাহ সহায় হলে মানুষের জন্য আজীবন কাজ করে যাবো। আমি যদি নির্বাচিত হয়, জনগনের সাথে পরামর্শক্রমে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো। ঈদগাঁওবাসীর ভাগ্যয়ন্ননে কাজ করে যাবো। আগামী ২১শে মে মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতিও আহবান জানান।

শামশুল আলমের কাছে ধনী গরিবসহ সাধারণ মানুষের দরজা সবসময় খোলা রয়েছে। তিনি সবার সাথে হাসিমুখে সুসম্পর্ক বজায় রেখে চল ছেন। গ্রামীণ জনপদের অসহায় মানুষের আপদ বিপদে ছুটে যাচ্ছেন,গরিব অসহায় পরিবারের কন্যা সন্তানদের বিয়ে-শাদীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ লোকজনের অসুখ- বিসুখেও খোঁজ খবর রাখছেন।

তিনি উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নের নেতাকর্মী,সমাজ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশ্রেণি পেশার মানুষের ভালোবাসা তো আছে।

বর্তমানে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে একধাপ এগিয়ে রয়েছেন হেভিওয়েট চেয়ার ম্যান পদপ্রার্থী মোটর সাইকেল প্রতীকে শামশুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!